অ্যানিমেশন ধারাবাহিকে মাইক টাইসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাইক টাইসন মিস্ট্রিজ’ শিরোনামে টেলিভিশনের জন্য একটি অ্যানিমেশন ধারাবাহিক তৈরির কাজ হাতে নিয়েছে ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশন। ধারাবাহিকটিতে মারকুটে মুষ্টিযোদ্ধা মাইক টাইসনের অ্যানিমেশন রূপ দেখার সুযোগ পাবেন দর্শকেরা। নিজের চরিত্রে কণ্ঠও দেবেন বিশ্বখ্যাত সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়ন।ধারাবাহিকটিতে মাইক টাইসনের চরিত্রকে অপরাধীদের বিরুদ্ধে রাস্তায় লড়তে দেখা যাবে। নানা রহস্যের জট খুলতেও দেখা যাবে চরিত্রটিকে। ‘মাইক টাইসন মিস্ট্রিজ’ প্রচারিত হবে যুক্তরাষ্ট্রের অ্যাডাল্ট সুইম টিভি চ্যানেলে। সম্প্রতি এক খবরে এসব তথ্য জানিয়েছে এইস শোবিজ।অবশ্য বিনোদন-জগতে টাইসনের পদচারণ এবারই প্রথম নয়। এর আগে রুপালি পর্দায় দেখা গেছে ৪৬ বছর বয়সী এ মুষ্টিযোদ্ধাকে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য তিনটি চলচ্চিত্র হলো ‘হ্যাংওভার’, ‘হ্যাংওভার ২’ ও ‘স্ক্যারি মুভি ৫’।এদিকে ‘মাস্টার ব্লাস্টারস’ নামের একটি ত্রিমাত্রিক অ্যানিমেশন টিভি ধারাবাহিকে ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের অ্যানিমেটেড রূপ দেখারও সুযোগ পাবেন দর্শকেরা। থ্রিডি বা ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিতব্য ২৬ পর্বের টিভি ধারাবাহিকটির কাহিনি এগিয়েছে ভবিষ্যত্ সময়ের প্রেক্ষাপটে।