অ্যানিস্টনে বিরক্তি জোলিতে তুষ্টি ব্রাড পিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ ফসকে কথাটা বলে ফেলেছিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে মজার বা আনন্দের জীবন কাটাতে পারেননি তিনি। তাঁদের বৈবাহিক জীবন ছিল বিরক্তিকর। অপর দিকে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্কে তিনি সন্তুষ্ট। পিটের কথাগুলো সঙ্গে সঙ্গে লুফে নেয় ‘প্যারেড’ ম্যাগাজিন। অনেকে সেসব পড়ে নেতিবাচক মন্তব্য করেছেন। পরে অবশ্য পিট বলেছেন, ম্যাগাজিনটি তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে।সম্প্রতি ‘মানিবল’ নামে পিটের একটি ছবি মুক্তি পেয়েছে। এ উপলক্ষে টেলিভিশনে এক সাক্ষাত্কার অনুষ্ঠানে যথারীতি অ্যানিস্টন বিষয়ের অবতারণা হয়। পিটও সম্মানজনক দূরত্ব বজায় রাখেন। বলেন, অ্যানিস্টন এখন আমার একজন ‘প্রিয় বন্ধু’। তা ছাড়া তিনি একজন ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি’। রয়টার্স।