অ্যানিস্টনের প্রশংসা করায় চাকরিচ্যুত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উই আর দ্য মিলারস’ ছবির শুটিংয়ের সময় নিউ মেক্সিকোর এনকানটাডো নামের একটি রিসোর্টে উঠেছিলেন হলিউডের অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। শুটিং শেষে হোটেল ছেড়েছেন অ্যানিস্টন কিন্তু তার আগে নিজের অজান্তেই হোটেলটির এক কর্মচারী টেরি সিয়েগলারের চাকরিটি খেয়ে বসেছেন ‘হরাইবল বসেস’খ্যাত এ তারকা। এক খবরে এ তথ্য জানিয়েছে টিএমজি।এ প্রসঙ্গে চাকরিচ্যুত টেরি জানিয়েছেন, হোটেলের অন্যান্য অতিথি প্রশ্ন করলে তিনি স্রেফ অ্যানিস্টনের প্রশংসাই করেছিলেন। ব্যস, এতেই নাকি হোটেলটির সেলিব্রেটি-সংক্রান্ত গোপনীয়তার নীতিমালা লঙ্ঘিত হয়েছে। টেরির বক্তব্য, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাঁকে। এ জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নিচ্ছেন টেরি।টেরি বলেন, ‘হোটেলের বেশ কয়েকজন অতিথি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি অ্যানিস্টনকে দেখেছি কি না। আমি শুধু তাঁদের প্রশ্নের জবাবে বলেছি, সত্যিই অনেক মিষ্টি দেখতে জেনিফার অ্যানিস্টন। আমি তাঁকে যতটা সুন্দর ভেবেছিলাম, সামনাসামনি তার চেয়ে ঢের বেশি সুন্দর তিনি।’টেরি আরও বলেন, ‘এটি জানার পর অ্যানিস্টনের সঙ্গের লোকজনের পক্ষ থেকে হোটেলের সুপারভাইজারের কাছে অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়েছে, আমি নাকি অ্যানিস্টনের ব্যক্তিগত তথ্য হোটেলের অন্যান্য অতিথির কাছে ফাঁস করে দিয়েছি। এমন ডাহা মিথ্যা এক অভিযোগের জন্যই চাকরিটা হারিয়েছি আমি।’এদিকে হোটেলটির জেনারেল ম্যানেজার জানিয়েছেন, ‘তারকাদের ব্যক্তিজীবন নিয়ে কেউ যাতে অনধিকারচর্চা করতে না পারে, সে জন্য আমাদের হোটেলের একটি নীতিমালা আছে। আমরা কঠোরভাবে এ নীতিমালা মেনে চলি এবং এটা কেউ ভঙ্গ করলে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়।’