অ্যানিস্টোনের রহস্যমানব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নতুন বয়ফ্রেন্ড খুঁজে নিতে জেনিফার অ্যানিস্টোনের জুড়ি মেলা ভার। অনেকেই বলে থাকেন, অ্যানিস্টোন যেখানেই যান, সেখানেই নতুন একজন বয়ফ্রেন্ডের দেখা পেয়ে যান। এ ক্ষেত্রে হলিউডের অন্য ১০ জন অভিনেত্রীর চেয়ে অ্যানিস্টোন কিছুটা এগিয়ে। ৪১ বছর বয়সী এ অভিনেত্রীর এ রকম আচরণকে অনেকে রহস্যময় বলেও অভিহিত করেছেন।সম্প্রতি এ অভিনেত্রীর জীবনে নতুন এক রহস্যমানবের আবির্ভাব হয়েছে। আর এ রহস্যমানবের সঙ্গে পশ্চিম হলিউডের সো হো নামের একটি বাড়িতে বেশ একান্তে কিছু সময় কাটিয়েছেন তাঁরা দুজন।এ সময় ফ্রেন্ডস তারকারা তাঁদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন। আর তখনই বিষয়টির রহস্যভেদ করেন অ্যানিস্টোন। রহস্যমানবকে অ্যানিস্টোন তাঁর নতুন বয়ফ্রেন্ড হিসেবেই সবার কাছে বলে বেড়ান। তিনি এও বলেন, সম্প্রতি তাঁদের দেখা হয় এক ডিনারের মাধ্যমে। জেনিফার অ্যানিস্টোনের বর্তমান এই বয়ফ্রেন্ডের নাম ক্রিস্টফার গার্টিন। তবে জেনিফারের সঙ্গে গার্টিনের পরিচয় হয়েছে ফেন্ডস সহ-অভিনেতা কর্টনি কক্সের মাধ্যমে।