অ্যান্টনির চোখে আনন্দাশ্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনিফার লোপেজের সঙ্গে দাম্পত্য সম্পর্ক চুকে যাওয়ার পর এমন আনন্দের জোয়ারে বোধকরি ভাসেননি সংগীতশিল্পী মার্ক অ্যান্টনি। ভক্তদের ভালোবাসায় এতবেশি সিক্তও হননি আগে কখনো। গত শুক্রবার ছিল অ্যান্টনির ৪৩তম জন্মদিন। রাতে মিয়ামিতে এক কনসার্টে গাইতে মঞ্চে উঠবেন অ্যান্টনি। এমন সময় ভক্ত ও দর্শকেরা সমবেত কণ্ঠে গেয়ে উঠলেন, ‘হ্যাপি বার্থ ডে টু ইউ...।’ বিস্মিত অ্যান্টনি মঞ্চে উঠেই নতজানু হয়ে পড়েন। চোখ থেকে ঝরে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। খানিক পরে বিস্ময়ের ঘোর কাটিয়ে কণ্ঠ ছাড়েন তিনি। একের পর এক জনপ্রিয় স্প্যানিশ গানে ভক্ত ও দর্শককে পাগলপারা করে তোলেন। এর আগে সন্ধ্যায় তিনি মেয়ে ও সাবেক বান্ধবীকে নিয়ে কেক কাটেন। এ সময় অ্যান্টনি বলেন, ‘পৃথিবীর কজন লোকের জন্মদিন এমন ঘটা করে পালিত হয়? আমি সেই সৌভাগ্যবানদের একজন।’ পিপল।