অ্যাপসাতে দুই বিভাগে মনোনয়ন পেল'টেলিভিশন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টেলিভিশন’ ছবিটি অ্যাপসাতে দুই বিভাগে মনোনয়ন পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে আনিসুল হক, ফরিদুর রেজা সাগর ও মোস্তফা সরয়ার ফারুকী
‘টেলিভিশন’ ছবিটি অ্যাপসাতে দুই বিভাগে মনোনয়ন পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে আনিসুল হক, ফরিদুর রেজা সাগর ও মোস্তফা সরয়ার ফারুকী

এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাকাডেমি পুরস্কারের জন্য (এপিএসএ বা অ্যাপসা) এবার সেরা ছবি ও সেরা চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের ছবি ‘টেলিভিশন’।
এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ৪১টি দেশের ২৩০টি ছবির মধ্য থেকে ১৪টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। ১২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে এই পুরস্কার দেওয়া হবে। আয়োজকদের পক্ষ থেকে অস্ট্রেলিয়ায় আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন তালিকা ঘোষণা করা হচ্ছে। সেখানে বাংলাদেশের চলচ্চিত্র টেলিভিশন শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে মনোনয়ন লাভ করে। তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছে হানি আবু আসাদের “ওমর”। টেলিভিশন ছাড়া দুটি বিভাগে মনোনয়ন পাওয়া ছবিগুলো হচ্ছে আসগার ফরহাদির “দ্য পাস্ট”, হিরোকাজু কোরিয়াদার “লাইক ফাদার, লাইক সান”। এছাড়াও একটি মনোনয়ন পেয়েছে ওং-কার ওয়াইয়ের “গ্র্যান্ড মাস্টার”, হাইফা আল মনসুরের “ওয়াজদা”, অ্যান্থনি চ্যানর “ইলো ইলো” ও  রিতেশ বাত্রার “লাঞ্চ বক্স”।
‘টেলিভিশন’ ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বিশ্ব চলচ্চিত্রের শতকরা ৫৮ ভাগ ছবি তৈরি হয় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে। আর এই ছবিগুলো নিয়েই গত সাত বছর যাবত্ অস্ট্রেলিয়ায় এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এবারই প্রথম বাংলাদেশের ছবি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।’
এদিকে অ্যাপসাতে দুটি বিভাগে টেলিভিশন ছবিটি মনোনয়ন পাওয়ার অনুভূতি হিসেবে ফারুকী বলেন, নিঃসন্দেহে এটা অনেক বেশি আনন্দের খবর। খুবই ভালো লাগছে।’
এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড এ টেলিভিশন ছবির মনোনয়ন পাওয়ার ব্যাপারটি নিয়ে আজ মঙ্গলবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। অ্যাপসাতে দুটি গুরুত্বপূর্ণ বিভাগে ‘টেলিভিশন’ ছবির মনোনয়ন পাওয়ার খবরটি এখানে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, টেলিভিশন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও চিত্রনাট্যকার আনিসুল হক। তাঁরা টেলিভিশন ছবিটির সাফল্যের ব্যাপারে নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব, শহীদুল ইসলাম খোকন, হিমু অকরাম প্রমুখ।