অ্যাফ্লেকের ব্যাটম্যান-প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেন অ্যাফ্লেককে এখন নাকি হুট করে দেখে চেনাই যাচ্ছে না। চিনবেন কী করে, অ্যাফ্লেক তো আর আগের অ্যাফ্লেক নেই। এখন যে তিনি ব্যাটম্যান!
বাদুরমানব হওয়ার জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন এই অভিনেতা। শরীরের গঠনে এসেছে লক্ষণীয় পরিবর্তন। ৪০ পাউন্ড ওজনও বাড়িয়েছেন। দিনে পাঁচ হাজার ক্যালরির পুষ্টিকর খাবার খাচ্ছেন। পাঁচ মাস ধরেই সপ্তাহে ছয়বার জিম করছেন। প্রতিটা জিম সেশনের স্থািয়ত্ব হচ্ছে তিন থেকে চার ঘণ্টা৷
ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডাউন অব জাস্টিস মুক্তি পাবে ২০১৬ সালের এপ্রিলে। প্রথমবারের মতো একই ছবিতে দুই সুপার হিরোকে দেখা যাবে। সুপারম্যান চরিত্রে অভিনয় করবেন হেনরি ক্যাভিল। পিটিআই।