অ্যাফ্লেকের রাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাপারাজ্জিদের অত্যাচারে হলিউড তারকারা রীতিমতো অতিষ্ঠ। তবে ত্যাঁদড় এই ছবিশিকারিদের হাত থেকে মুক্তির উপায়ও যেন নেই। এই উৎপাতকে নিয়তি বলেই মেনে নিয়েছেন হলিউডের বাসিন্দারা। কিন্তু তাঁরা যে অত্যাচার সহ্য করেন, সেটি কেন তাঁদের সন্তানদেরও সইতে হবে? এ প্রশ্নই করেছেন বেন অ্যাফ্লেক। সম্প্রতি পাপারাজ্জিরা পিছু নিয়েছিলেন অ্যাফ্লেকের সন্তানদের। এতেই চটেছেন তিনি। অ্যাফ্লেক বলেছেন, তাঁর সন্তানেরা যে কোনো তারকার সন্তান, এতে তাদের কোনো দোষ নেই। সন্তানদের যেন সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করতে দেওয়া হয়। তারকাদের সন্তানদের ছবি তুলে সেটা টাকার বিনিময়ে বিক্রি করা খুবই অসুস্থ একটি পেশা বলেও মনে করেন তিনি।