অ্যামির জীবনী অবলম্বনে ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ২৭ বছর বয়সে পশ্চিমা সংগীতজগতের অনেকটাই নিজের করে নিয়েছিলেন। প্রথম কোনো ব্রিটিশ গায়িকা হিসেবে জিতে নিয়েছিলেন পাঁচ-পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড। তিনি অ্যামি ওয়াইনহাউজ। এই বয়সেই ভক্তদের কাঁদিয়ে চলে গেছেন কিছুদিন আগে। অসাধারণ কণ্ঠের অধিকারী প্রয়াত এই শিল্পীকে নিয়ে সিনেমা বানানোর তোড়জোড় চলছে। তাঁর চরিত্রে অভিনয়ের জন্য একজন অভিনেত্রী খোঁজা হচ্ছে। অ্যামির পরিবারের কাছে তাঁর জীবনীর আদ্যোপান্ত চাওয়া হয়েছে। তবে ছবিতে যিনিই অ্যামির চরিত্রে অভিনয়ে নামবেন, তাঁর জন্য কাজটা নেহাত সহজ হবে না। এএনআই।