অ্যারোনফস্কির ‘নোয়া’তে হপকিন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্ল্যাক সোয়ান’খ্যাত মার্কিন চলচ্চিত্র-নির্মাতা ড্যারেন অ্যারোনফস্কির ‘নোয়া’ ছবিতে চুক্তিবদ্ধ হলেন বর্ষীয়ান অভিনেতা অ্যান্থনি হপকিন্স। ছবিটিতে নোয়ার দাদা মেথুজেলা চরিত্রে দেখা যাবে ‘হানিবল’খ্যাত ৭৪ বছর বয়সী এই ওয়েলস তারকাকে।এক টুইটার বার্তার মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন অ্যারোনফস্কি। তিনি লিখেছেন, ‘সম্প্রতি ‘নোয়া’ ছবির শিল্পীতালিকায় যুক্ত হয়েছেন স্যার অ্যান্থনি হপকিন্স। মেথুজেলা চরিত্রে অভিনয় করবেন তিনি। তাঁর মতো একজন শিল্পীর সঙ্গে কাজের সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি।’আগস্ট মাসের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হবে। এরই মধ্যে ছবিটির নাম ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান অভিনেতা রাসেল ক্রো। ছবিটি ২০১৪ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডিজিটাল স্পাই ডট কম।ছবিতে নোয়ার স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী জেনিফার কনলি। নোয়ার দুই ছেলের চরিত্রে দেখা যাবে লোগান লারম্যান ও ডগলাস বুথকে। এ ছাড়া নোয়ার বড় ছেলের প্রেমিকা চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন।