অ্যারোস্মিথের সঙ্গে ডেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে ব্যান্ড অ্যারোস্মিথ। মঞ্চে স্টিভেন টেইলর চিৎকার করে বললেন, ‘ছোট্ট সহযোগিতা দরকার আমার। জনি ডেপ, আপনি কি আছেন এখানে?’ ডাকে সাড়া দিয়ে মঞ্চে এলেন জনি ডেপ। কাঁধে গিটার। গিটার বাজিয়ে শুরু করলেন ‘ট্রেন কেপ্ট এ-রোলিন’ গানটি। কদিন বাদেই নতুন অ্যালবাম আসছে অ্যারোস্মিথের। লস অ্যাঞ্জেলেসের হলিউড বোল মঞ্চে কনসার্টটির আয়োজন হয়েছিল এ কারণেই। ডেপের পাশাপাশি সেদিন মঞ্চে এসেছিলেন জিম ক্যারি, এলিস কুপার ও অ্যারন পল। পিটিআই।