অ্যালবাম নিয়ে আর ভাবছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আজ সন্ধ্যায় আয়োজন করা হয়েছে আধুনিক গানের অনুষ্ঠান। এখানে গান করবেন শাকিলা জাফর। কথা হলো তাঁর সঙ্গে।আজকের অনুষ্ঠানের জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন?ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের অনুষ্ঠানে আমি আগেও গান গেয়েছি। এখানে পরিবেশটাই অন্য রকম। যাঁরা গান শুনতে আসেন, তাঁরা বোদ্ধা শ্রোতা। গান শোনাতেই ইচ্ছা করে। আমার অনেক রাগাশ্রয়ী ও মৌলিক গান রয়েছে। এগুলো সেভাবে গাওয়ার সুযোগ পাই না। কিন্তু খুবই ভালো গান। তেমনই কিছু গান করব।এবার আপনার অ্যালবামের কথা বলুন।অ্যালবাম নিয়ে আর ভাবছি না। আমার মৌলিক গানের শেষ অ্যালবাম মিষ্টি করে দুষ্টু বলো বেরিয়েছিল ২০০৬ সালে। এরপর গত বছর করেছি রবীন্দ্রসংগীতের অ্যালবাম লাবণ্যে পূর্ণ প্রাণ। এখন কিন্তু অ্যালবাম বের করার পরিবেশ আর নেই। সবকিছুতেই কেমন যেন একটা অস্থিরতা। কাউকে কোনো সম্মান জানানোর ব্যাপার নেই। আমার এসব একদম পছন্দ নয়। পরিবেশ না পাল্টালে অ্যালবাম করার কোনো ইচ্ছে নেই।হঠাৎ এ ধরনের অনুভূতি কেন হলো?আমার সংগীতজীবনের ৩২ বছর পূর্ণ হয়েছে। অভিজ্ঞতা তো কম হলো না। এখন আমি নিজেই সন্তুষ্ট হতে পারছি না। এই মন নিয়ে গান করব কীভাবে? এরপর যদি অ্যালবাম করেন, তাতে কী ধরনের গান থাকবে?নজরুলসংগীত। আমি তো গোড়া থেকেই শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি নজরুলের গানের চর্চা করছি। অ্যালবামে সেভাবে গাওয়া হয়নি। কিন্তু আমি নিজে তা করব না। যদি কোনো প্রযোজনা প্রতিষ্ঠান আগ্রহী হয়, তবেই করব।