অ্যালবামটি পাঁচটি ওয়েব পোর্টালে শোনা যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় শাহরিয়ার, আপনি সংগীতশিল্পী। লেখালেখিও নাকি করেন?হ্যাঁ। গান আর কবিতা লিখি। এবারের বইমেলায় আমার একটি বই বেরিয়েছে, নাম তোমাকে আসতেই হবে। প্রকাশ করেছে আজব প্রকাশনী। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত লেখা গানগুলো রয়েছে বইটিতে। গান নিয়ে এটি আমার দ্বিতীয় বই। প্রথমটির নাম ভুলে যাবার গান।গানের কী খবর?গানের চর্চা চলছে। শাহবাগের প্রজন্ম চত্বর নিয়ে একটি গান করেছি। গানটির প্রথম দুটি লাইন হলো: ‘কোনো আপস নয়, এভাবেই আসে জয়/ শুধু রুখে দাঁড়াতে হবে’। গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন ও পারভেজ। আন্দোলনের তৃতীয় দিন ৭ ফেব্রুয়ারি শাহবাগের প্রজন্ম চত্বরে বসেই গানটি তৈরি করেছি। লাখো তরুণের সঙ্গে আমরাও এই গানের মধ্য দিয়ে সংহতি প্রকাশ করি।আপনি ও পারভেজ মিলে ‘ব্রাদারহুড’ নামের একটি দল গঠন করেছেন। ওটার কী খবর?আমার ও পারভেজের পরিচয় ১০ বছরেরও বেশি সময়ের। তবে ২০০৯ সালে আমার প্রথম অ্যালবাম সত্যি বলছি... প্রকাশের পর পারভেজের সঙ্গে বন্ধুত্ব হয়। গত বছরের মাঝামাঝি আমরা ব্রাদারহুড প্রজেক্টের কাজ শুরু করি। আমাদের প্রথম অ্যালবাম দ্য ব্রাদারহুড প্রজেক্ট এরই মধ্যে প্রকাশিত হয়েছে। আগামী মার্চ মাসে কলকাতার জিরোনা এন্টারটেইনমেন্ট দ্য ব্রাদারহুড প্রজেক্ট অ্যালবামটি পশ্চিমবঙ্গে প্রকাশ করবে। অ্যালবামটির গান একসঙ্গে পাঁচটি ওয়েব পোর্টালে (আই টিউনস, র‌্যাপসোডি, স্পটিপাই, গুগল প্লে ও ই-মিউজিক) পাওয়া যাচ্ছে।এবার আপনার ‘আড্ডার গান’ অনুষ্ঠান নিয়ে কিছু বলুন।মাস চারেক হলো ‘আড্ডার গান’ অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে। এটি গানের অন্য অনুষ্ঠানগুলোর মতো নয়। একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। যাঁরা দেখেন, তাঁরা ঠিকই বুঝতে পারবেন। এখানে অতিথিরা গান গাওয়ার পাশাপাশি গান নিয়ে আলাপ করেন। আর তা তরুণ প্রজন্মের জন্য অনেক উপকারী।