অ্যালবামের জন্য গাইলেন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান গাইছেন ফারজানা ছবি
গান গাইছেন ফারজানা ছবি

নাটক কিংবা টেলিছবিতে অন্যের গানের সঙ্গে ঠোঁট মেলানো নয়, এবার অ্যালবামের জন্য গানে কণ্ঠ দিয়েছেন অভিনয়শিল্পী ফারজানা ছবি। বিভিন্ন শিল্পীর গান নিয়ে তৈরি অ্যালবামটির নাম ‘উদাহরণ’। গানের প্রথম কয়েকটি লাইন হলো ‘বৃষ্টিময় এই শেষ বিকেল, তোমার আমার জন্য, হঠাত্ করে আনল বয়ে, সুখের কিছু লগ্ন’। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার।
ছবি বলেন, ‘গানে আমার হাতেখড়ি বোনের কাছে। অভিনয়ে ব্যস্ততার কারণে গানে তেমন সময় দিতে পারি না। গানটির কথা ও সুর খুব সুন্দর। আমি সংগীতশিল্পী নই, অভিনয়শিল্পী। তবু গাওয়ার চেষ্টা করেছি।’