অ্যালবামের নামের জন্য পোস্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমটি ২০০৬ সালে দুরবিন, দুই বছর পর দ্বিতীয়টি, দুরবিন ২.০১। এবার দুরবিন তৈরি করেছে তাদের তৃতীয় অ্যালবাম। ব্যান্ডের সদস্যরা তাঁদের তৃতীয় অ্যালবামের নাম চেয়েছেন শ্রোতাদের কাছ থেকে। এ জন্য বিভিন্ন রাস্তার পাশে দেয়ালে পোস্টার লাগানো হয়েছে।দুরবিনের অন্যতম সদস্য শহীদ জানান, অ্যালবামের গানগুলো এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। এখন একটা বিশেষ দিন দেখে বের করার অপেক্ষা।শহীদ বলেন, ‘মেলোডিয়াস গানের পাশাপাশি রক ও ফোক ধাঁচের গান করেছি এই অ্যালবামে।’তিনি আরও জানান, অ্যালবামের পাশাপাশি একই সঙ্গে দুরবিনের নিজস্ব ওয়েবসাইটও চালু করা হবে।আরেক সদস্য আরফিন রুমী বললেন, ‘শ্রোতাদের পাঠানো নামগুলো থেকে সেরা ১০টির জন্য পুরস্কার দেওয়া হবে।’