অ্যালানিস মরিসেত্তি গাইবেন সংস্কৃত ভাষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সংস্কৃতির প্রতি বিশেষভাবে অনুরক্ত কানাডিয়ান সংগীতশিল্পী অ্যালানিস মরিসেত্তি। ১৯৯৮ সালে ‘থ্যাংক ইউ’ গানের মধ্য দিয়ে ভারতকে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি, এবার ভারতের প্রতি ভালোবাসা প্রকাশের উদ্দেশে সংস্কৃত ভাষায় গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যালানিস।সম্প্রতি এক খবরে টিওআই জানিয়েছে, এরই মধ্যে মরিসেত্তির পরবর্তী অ্যালবামের একটি গান সংস্কৃত ভাষায় রেকর্ড করার পরিকল্পনা করা হয়েছে।গানে সংস্কৃত ভাষা ব্যবহারের ক্ষেত্রে অবশ্য অ্যালানিসই প্রথম গায়িকা নন, এর আগে ১৯৯৭ সালে ‘পপ কুইন’খ্যাত মার্কিন গায়িকা ম্যাডোনা তাঁর ‘রে অব লাইট’ অ্যালবামের ‘শান্তি’ গানে সংস্কৃত ভাষা ব্যবহার করেছিলেন।