অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস ক্যারলের সেই বিখ্যাত বই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড-এর নাম শোনেনি এমন লোকের সংখ্যা কম। কিশোরী অ্যালিসের স্বপ্নের দুনিয়ায় সেই ভ্রমণ নিয়েই এবার চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক টিম বার্টন। ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার ঘরানার এই ছবিটিই আছে এ সপ্তাহের টপচার্টের শীর্ষে। কিশোর কিশোরীদের তো বটেই, চলচ্চিত্রটি ভালো লাগছে অ্যাডভেঞ্চারপ্রিয় সব বয়সের দর্শকদের। পরিচালক: টিম বার্টন অভিনয়: মিয়া ভাসিওস্কা, জনি ডেপ, অ্যানি হ্যাথওয়ে, হেলেনা বোনহ্যাম কার্টার প্রমুখ।