অ্যালিসিয়া এখন মিসেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী অ্যালিসিয়া কিজের নামের আগে মিসেস শব্দটি জুড়ে গেল গত শনিবার। দুই বছরের প্রণয়পর্ব শেষ করে সংগীতপরিচালক সুইস বিটজের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। ২৯ বছর বয়সী অ্যালিসিয়ার এটাই প্রথম বিয়ে আর ৩১ বছর বয়সী বিটজের দ্বিতীয়। গত মে মাসেই বিয়ের ঘোষণা দিয়েছিলেন তাঁরা। সেদিন ভূমধ্যসাগরের পাশে একটি বাড়িতে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে শুভ কাজটি শেষ করেছেন এই জুটি। অ্যালিসিয়া এরই মধ্যে বিটজের সন্তানও ধারণ করছেন। ২০০১ সালেসংস ইন এ মাইনর দিয়ে শুরু হয়েছিল অ্যালিসিয়ার গানের ক্যারিয়ার। চতুর্থ অ্যালবাম দ্য এলিমেন্ট অব ফ্রিডম প্রকাশিত হয়েছিল গত বছর। বিটজ এখন তাঁর তিন নম্বর অ্যালবামের কাজ করছেন। রয়টার্স।