অ্যালিসিয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরামিষাশী নারীদের মধ্যে সবচেয়ে আবেদনময়ীর খেতাব আছে তাঁর নামের পাশে। প্রাণী-অধিকার নিয়েও সোচ্চার অ্যালিসিয়া সিলভারস্টোন। এবার এই হলিউডি তারকা কথা বললেন এনিমেল রাইটস অর্গানাইজেশন পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট (পেটা) সংস্থাটির হয়ে। অ্যালিসিয়ার আন্দোলন নির্মমভাবে জীবন্ত হাঁসের পালক সংগ্রহের বিরোধিতা নিয়ে। পোশাক, বালিশ; এমনকি মডেলদের জন্য তৈরি জামা-কাপড়েও পাখি, বিশেষ করে হাঁসের পালক ব্যবহূত হয়। সবচেয়ে অবাক করা ব্যাপার, পালক সংগ্রহের সময় হাঁসগুলোকে কোনো রকম ব্যথানাশকও দেওয়া হয় না। তাই অ্যালিসিয়ার আহ্বান, ‘পাখিদের ওপর অত্যাচারের ফসল হচ্ছে পালক। আপনিও পারেন এই নির্মমতা রোধ করতে। পালকহীন কোনো পণ্য না কিনলেই কাজটা সহজ হয়ে যায়।’ ব্যাং শোবিজ।