অ্যালিয়েন আছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যালি বেরি
হ্যালি বেরি

যদি ভেবে থাকেন ভিনগ্রহের প্রাণী শুধু কল্পবিজ্ঞানের গল্প-উপন্যাস আর চলচ্চিত্রেই আছে, আপনি নিশ্চিত ভুল জানেন! এমনটাই দাবি হ্যালি বেরির। হলিউড তারকা বলেছেন, তাঁর দৃঢ়বিশ্বাস, পৃথিবী ছাড়াও এমন কোনো গ্রহ আছে যেখানে অ্যালিয়েনদের বাস।
বেরি বলেন, ‘পৃথিবীতেই শুধু প্রাণীদের বাস, এ আমি বিশ্বাস করি না। এই বিশ্বব্রহ্মাণ্ডে নিশ্চয়ই অন্য কোথাও কেউ না কেউ আছে। হয়তো আরও অনেক বছর লেগে যাবে তাদের খুঁজে বের করতে। তবে আমি মনে করি, তারা নিশ্চয়ই আছে।’ পিটিআই।