অ্যাশের পর কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের দ্বিতীয় অভিনেত্রী হিসেবে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে স্থান পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরের মোমের মূর্তি। এর আগে বলিউড থেকে প্রথম অভিনেত্রী হিসেবে জায়গা পেয়েছিলেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। এরই মধ্যে মাদাম তুসো কর্তৃপক্ষের কাছ থেকে একটি চিঠিও পেয়েছেন কারিনা। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে মাদাম তুসো কর্তৃপক্ষের বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রীর মোমের মূর্তি সংগ্রহে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আরও জানা গেছে, শিগগির মাদাম তুসো জাদুঘরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করতে লন্ডনে যাবেন তিনি। বর্তমানে তিনি আমির খানের বিপরীতে একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার পরও কিছুটা সময় বের করে আগামী কিছুদিনের মধ্যে লন্ডনের উদ্দেশে পড়ি জমাবেন তিনি। মাদাম তুসোতে তাঁর মূর্তি স্থান পাওয়ার খবর শুনে বেশ উচ্ছ্বাসিত কারিনা। তবে এ ব্যাপারে আপাতত তেমন কিছুই বলতে চাচ্ছেন না তিনি।বলিউড অভিনেতাদের মধ্যে এর আগে মাদাম তুসোতে স্থান পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান ও হূত্বিক রোশন।