‘অয়নের জন্য চলচ্চিত্র’–এর সময় বাড়ল

চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এবং সহায়তায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জটিল হৃদ্‌রোগে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী অয়ন ভট্টাচার্যের চিকিৎসায় প্রায় ৩৫ লাখ টাকার প্রয়োজন। এ অর্থ সংগ্রহের জন্য ‘অয়নের জন্য চলচ্চিত্র’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলমান বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর সময় এক দিন বাড়ল। আজ শুক্রবার আয়োজনটির সমাপনী হওয়ার কথা থাকলেও দর্শকচাহিদার কারণে কাল শনিবার এই আয়োজনের পর্দা নামবে।

অয়ন ভট্টাচার্যের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য আয়োজিত এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এবং সহায়তায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলমান বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর সময় এক দিন বাড়ল
ছবি: সংগৃহীত

১০ নভেম্বর শুরু হওয়া আয়োজনটির তৃতীয় দিনে আজ ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘কমলা রকেট’, ‘মুজিব আমার পিতা’ ও ‘আয়নাবাজি’ চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়।

প্রদর্শনী থেকে আসা অর্থ অয়নের চিকিৎসার জন্য দেওয়া হবে
ছবি: সংগৃহীত

আগামীকাল আয়োজনটির শেষ দিনে সকাল ১০টায় সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’, বেলা ১টায় অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’, বেলা ৩টায় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ এবং সন্ধ্যা ৬টায় অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ প্রদর্শনের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘটবে।
প্রদর্শনী থেকে আসা অর্থ অয়নের চিকিৎসার জন্য দেওয়া হবে।