আ জ সা রা দি ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি
 সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র নিয়ে উৎসব ‘ট্রিবিউট টু সুচিত্রা সেন’। আজকের ছবি উত্তর ফাল্গুনী। জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে, সন্ধ্যা ছয়টায়।
 দৃশ্যপটের নাটক সক্রেটিসের জবানবন্দী। লিখেছেন শিশির কুমার দাশ, নির্দেশনা দিয়েছেন আলী মাহমুদ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
 দ্যাশবাংলা থিয়েটারের নাটক সারস ডানায় পরান পাখি। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
 নিথর মাহবুবের মূকাভিনয় লাইফ ইজ বিউটিফুল। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ইন্দিরা গান্ধি সংস্কৃতি কেন্দ্র, গুলশান
সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র নিয়ে রেট্রোস্পেক্টিভ। সকাল ১০টায় উত্তর ফাল্গুনী, বিকেল চারটায় সাত পাকে বাঁধা এবং সন্ধ্যা পৌনে সাতটায় আঁধি।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
রোম প্রবাসী শিল্পী এ রহমানের চিত্রকলা প্রদর্শনী ‘নির্ভার জগৎ’। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
বলাকা সিনেওয়ার্ল্ড
ইঞ্চি ইঞ্চি প্রেম ও কিছু আশা কিছু ভালোবাসা। সকাল সাড়ে ১০টা, বেলা সাড়ে ১২টা, সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।
স্টার সিনেপ্লেক্স
 প্রিজনারস: বেলা ১১টা, দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।
 থর: সকাল ১০টা ৫০, বেলা একটা ৫০, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটায়।
 দ্য হবিট: দ্য ডেসোলেশন অব স্মগ: সকাল ১০টা ৫০, বেলা একটা ২০, বিকেল চারটা ১০ ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে।
 দ্য কানজারিং: বেলা দুইটা ও সন্ধ্যা সাড়ে সাতটা ২০ মিনিটে।
 দ্য হাঙ্গার গেমস ২: বেলা ১১টা ১০ ও বিকেল চারটা ২০ মিনিটে।