আ জ সা রা দি ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামোটর
শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠান ‘প্রতিভা স্ফূরণ ১৮’। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
 বিশ্বনাটকের যূথ উৎসব। আয়োজন করেছে মহাকাল নাট্য সম্প্রদায়। আজ থিয়েটারের নাটক মুক্তধারা, জাতীয় নাট্যশালায়। মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক নিশিমন-বিসর্জন, পরীক্ষণ থিয়েটার হলে। সন্ধ্যা সাতটায়।
 ফোক অর্কেস্ট্রা। জাতীয় চিত্রশালা প্লাজায়। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
 ইউডার চারুকলা অনুষদের এক যুগে পদার্পণ উপলক্ষে শিল্পকর্মের প্রদর্শনী। জাতীয় চিত্রশালায়, চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডি
বিশ্বনাটকের যূথ উৎসব। কলকাতার ষড়ভূজের নাটক ডাকঘর। সন্ধ্যা সাতটায়।
অশ্বিনী কুমার হল, বরিশাল
শব্দাবলী স্টুডিও থিয়েটারের নাট্যোৎসব। আজ চট্টগ্রামের নান্দিকারের নাটক পাপ পূণ্য। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
জেলা শিল্পকলা একাডেমী, যশোর
আন্তর্জাতিক নাট্যোৎসব। দৃষ্টিপাতের নাটক রাজা হিমাদ্রী। সন্ধ্যা পৌনে সাতটায়।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
এস এম সুলতানের প্রদর্শনী ‘অদেখা সুষমা’। চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
গ্যালারি টোয়েন্টি ওয়ান, ধানমন্ডি
শাহাবুদ্দিন আহমেদের চিত্রকলা প্রদর্শনী ‘যোদ্ধা। চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
বলাকা সিনেওয়ার্ল্ড
নিঃস্বার্থ ভালোবাসা ও রূপগাওয়াল। দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।