আ জ সা রা দি ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী
 থিয়েটারের নাটক বারামখানা। পান্থ শাহরিয়ারের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।
 লোক নাট্যদলের নাটক লীলাবতী আখ্যান। লিখেছেন নাসরীন মুস্তাফা, নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।
 রাধারমণ সংগীত উৎসব। উন্মুক্ত প্রাঙ্গণে, সকাল ১০টা থেকে রাত পর্যন্ত।
ছায়ানট সংস্কৃতি-ভবন, শংকর
সুরের ধারার শিক্ষার্থীদের পরিবেশনায় শ্রুতিনাটক রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান
রবীন্দ্রসংগীত। শিল্পী শাহনাজ নাসরীন। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
জাতীয় জাদুঘর, শাহবাগ
১৫তম প্রতিষ্ঠাবর্ষে প্রথম আলোর পরিবেশনা ওয়াকিলুর রহমানের একটি দৃশ্যকল্প প্রদর্শনী ‘খবরখাদ্য’। প্রদর্শনী আজ শেষ হচ্ছে।
বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান এভিনিউ
বাংলাদেশ ও যুক্তরাজ্যে ১৫ জন শিল্পীর দলগত প্রদর্শনী। শিল্পীকর্মের সংখ্যা ৩৫টি। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
বলাকা সিনেওয়ার্ল্ড
পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ও নিঃস্বার্থ ভালোবাসা। সকাল সাড়ে ১০টা, সাড়ে ১২টা, সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।
স্টার সিনেপ্লেক্স
 পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি: বেলা ১১টা, বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায়।
 প্যাসিফিক রিম থ্রিডি: বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।
 রিডিক: বেলা সোয়া ১১টা, একটা ৫০, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।
 টাইটানিক থ্রিডি: বেলা তিনটা ও সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে।
 বুলেট টু দ্য হেড: বেলা দুইটায়।
 স্টেপ আপ রেভোল্যুশন থ্রিডি: সকাল ১০টা ৫০ ও বেলা ১২টা ৫৫ মিনিটে।