আ জ সা রা দি ন
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক প্রমিথিউস। আজ উদ্বোধনী প্রদর্শনী। লিখেছেন আনন জামান, নির্দেশনা দিয়েছেন মোস্তাফিজুর নূর। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
শব্দ নাট্য চর্চা কেন্দ্রের নাটক তৃতীয় একজন। লিখেছেন সমীর দাশ গুপ্ত, নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ছায়ানট সংস্কৃতি-ভবন, শংকর
ছায়ানটের শ্রোতার আসর। আজকের শিল্পী সেলিনা হোসেন, উত্তম কুমার রায়, সামিন ইয়াসির। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান
নজরুলসংগীতের অনুষ্ঠান। শিল্পী সুজিত মোস্তফা। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান এভিনিউ
বাংলাদেশ ও যুক্তরাজ্যে ১৫ জন শিল্পীর দলগত প্রদর্শনী। শিল্পীকর্মের সংখ্যা ৩৫টি। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
বলাকা সিনেওয়ার্ল্ড
পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ও নিঃস্বার্থ ভালোবাসা। সকাল সাড়ে ১০টায়, সাড়ে ১২টা, সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।
স্টার সিনেপ্লেক্স
এস্কেপ প্ল্যান: বেলা সাড়ে ১১টা, দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।
প্যাসিফিক রিম থ্রিডি: বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।
দ্য কানজারিং: বেলা সোয়া ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।
টাইটানিক থ্রিডি: বেলা তিনটা ও সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে।
স্টেপ আপ রেভোল্যুশন থ্রিডি: সকাল ১০টা ৫০ ও বেলা ১২টা ৫৫ মিনিটে।