আ জ সা রা দি ন
কেন্দ্রীয় শহীদ মিনার
বিজয় উৎসব। আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বেলা তিনটায়।
ছায়ানট সংস্কৃতি-ভবন
ওস্তাদ রবিউল হোসেন স্মরণে অনুষ্ঠান। থাকছে বিশিষ্টজনদের কথা আর শিষ্যদের গান। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ইন্দিরা গান্ধী সংস্কৃতি-কেন্দ্র, গুলশান
নজরুলসংগীতের আয়োজন। শিল্পী প্রদীপ কুমার নন্দী। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
শিল্পী রফিকুন নবীর নির্বাচিত কাজের প্রদর্শনী ‘বাস্তবতার অনুষঙ্গ’। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
বেঙ্গল লাউঞ্জ, গুলশান এভিনিউ
কাশেফ মাহবুব চৌধুরীর স্থাপত্যকলা প্রদর্শনী ‘ধীর জন্মেই জীবন’। চলবে।
ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভস গ্যালারি, গুলশান
‘সিটি অব রিদ্ম’। কাজী সালাহউদ্দীন আহমেদের শিল্পকর্মের প্রদর্শনী। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি
নূরুন নাহারের শিল্পকর্মের প্রদর্শনী ‘সূক্ষ জালে নারী’। লা গ্যালারিতে, চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
চলচ্চিত্র উৎসব। আজকের ছবি দ্য মিলিয়ন পাউন্ড নোট। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা ছয়টায়।
স্টার সিনেপ্লেক্স
এস্কেপ প্ল্যান: বেলা সাড়ে ১১টা, দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।
প্যাসিফিক রিম থ্রিডি: সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়।
দ্য কানজারিং: বেলা ১১টা ১০, পৌনে দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।
দ্য হাঙ্গার গেমস: সকাল ১০টা ৫০, বেলা পৌনে দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।