আ জ সা রা দি ন
ছায়ানট সংস্কৃতি-ভবন, শংকর
ছায়ানটের শুদ্ধসংগীত উৎসব। সকাল নয়টায় ও সন্ধ্যা সাড়ে সাতটায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
আরণ্যকের নতুন নাটক স্বপ্নপথিক। লিখেছেন হারুন রশীদ, নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। জাতীয় নাট্যশালায়, সন্ধা সাড়ে ছয়টায়।
জাগরণী যাত্রা উৎসব। আজ লোকনাট্য গোষ্ঠীর পালা বর্গী এলো দেশে। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।
ইন্দিরা গান্ধী সংস্কৃতি-কেন্দ্র, গুলশান
নজরুলসংগীত ও আধুনিক গান। শিল্পী জান্নাত-ই-ফেরদৌসী। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
রমনা বটমূল
পৌষমেলা। চলবে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত।
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
চারুকলার দাদু প্রয়াত মমিন আলী মৃধা স্মরণে আলোকচিত্র প্রদর্শনী।
বেঙ্গল লাউঞ্জ, গুলশান এভিনিউ
কাশেফ মাহবুব চৌধুরীর স্থাপত্যকলা প্রদর্শনী ‘ধীর জন্মেই জীবন’। চলবে।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি
নাসিমা খানমের চিত্র প্রদর্শনী ‘রিটার্ন টু ইডেন’। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
বলাকা সিনেওয়ার্ল্ড
্এর চেয়ে বেশি ভালোবাসা যায় না ও উধাও। সকাল সাড়ে ১০টা, সাড়ে ১২টা, সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।
স্টার সিনেপ্লেক্স
এস্কেপ প্ল্যান: বেলা সাড়ে ১১টা, দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।
প্যাসিফিক রিম থ্রিডি: সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়।
দ্য কানজারিং: বেলা ১১টা ১০, পৌনে দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।
দ্য হাঙ্গার গেমস: সকাল ১০টা ৫০, বেলা পৌনে দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।