আ জ সা রা দি ন
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগ সকাল ১০টায় বারদৌ (ইরান), বেলা একটায় দ্য ব্লাইন্ডফোর্ড (ইন্দোনেশিয়া), তিনটায় দ্য লং ওয়ে হোম (তুরস্ক), বিকেল সাড়ে পাঁচটায় উধাও (বাংলাদেশ) এবং সন্ধ্যা সাড়ে সাতটায় স্টেপি ম্যান (আজারবাইজান)।
জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন), শাহবাগ সকাল সাড়ে ১০টায় অন্তরাল (নেপাল), বেলা একটায় বিউটি (আর্জেন্টিনা), তিনটায় পভলো (জার্মানী), বিকেল সাড়ে পাঁচটায় ঘেটু পুত্র কমলা (বাংলাদেশ) এবং সন্ধ্যা সাড়ে সাতটায় চোরাবালি (বাংলাদেশ)।
জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন) সকাল সাড়ে ১০টায় দ্য ডার্ক (ভারত) ও সাইলেন্ট ভয়েসেস (আইসল্যান্ড), বেলা একটায় শহর কাব্য, ফোক ফেইথ, ৩৬-২৪-৩৬ ও বীষ কাব্য (বাংলাদেশ), তিনটায় সুইসাইড লেটার (চীন), দ্য স্টেপস উই টেক (মায়ানমার) ও দ্য ফল (বেলজিয়াম), বিকেল সাড়ে পাঁচটায় সলো (জাপান), লং ডেজ ও দ্য রেড সয়েল (ইরান) এবং সন্ধ্যা সাড়ে সাতটায় টি আধিব (স্পেন) ও অকুল নদী (যুক্তরাষ্ট্র)।
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র
রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। শিল্পী তানজিনা তমা। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র নিয়ে উৎসব ‘ট্রিবিউট টু সুচিত্রা সেন’। আজকের ছবি পথে হলো দেরি। জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে, সন্ধ্যা ছয়টায়।
স্টার সিনেপ্লেক্স
থর: বেলা ১১টা, দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।
প্যাসিফিক রিম থ্রিডি: বেলা পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। দ্য কানজারিং: সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়।
দ্য হাঙ্গার গেমস: বেলা ১১টা, সোয়া একটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।
এক্সেপ প্ল্যান: বেলা সোয়া ১১টা ও বিকেল চারটায়।