আ জ সা রা দি ন
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র নিয়ে উৎসব ‘ট্রিবিউট টু সুচিত্রা সেন’। আজকের ছবি হার মানা হার। জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে, সন্ধ্যা ছয়টায়।
আলমগীর কবির স্মরণে অনুষ্ঠান। আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, আলমগীর কবির চলচ্চিত্র কেন্দ্র, ফেডারেশনস অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ। আলোচনা ‘আলমগীর কবির: বায়োস্কোপের দেশে এক স্বপ্নদ্রষ্টা চলচ্চিত্রকার’ ও সূর্যকন্যা চলচ্চিত্রের প্রদর্শনী। জাতীয় চিত্রশালা মিলনায়তনে, বিকেল চারটায়।
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
পদাতিক নাট্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল চারটায়। নাটক ম্যাকবেথ, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
রোম প্রবাসী শিল্পী এ রহমানের চিত্রকলা প্রদর্শনী ‘নির্ভার জগৎ’। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
স্টার সিনেপ্লেক্স
থর: সকাল ১০টা ৫০, বেলা একটা ৫০, বিকেল সাড়ে চারটা, সন্ধ্যা সাতটা ও সোয়া সাতটায়।
দ্য হবিট: দ্য ডেসোলেশন অব স্মগ: সকাল ১০টা ৫০, বেলা একটা ২০, বিকেল চারটা, সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়।
দ্য কানজারিং: বেলা দুইটা, ও সন্ধ্যা সাড়ে সাতটায়।
দ্য হাঙ্গার গেমস: বেলা ১১টা ১০ ও বিকেল সাড়ে চারটায়।
এক্সেপ প্ল্যান: বেলা ১১টা ও দেড়টায়।