আ ন্ত র্জা তি ক মা তৃ ভা ষা দি ব সে র অ নু ষ্ঠা ন

ভাষা আন্দোলনের প্রথম সংগ্রাম নাটকের দৃশ্যে তিশা ও রওনক হাসান। লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। প্রচারিত হবে আরটিভিতে
স্ব-বর্ণ নাটকের দৃশ্য। লিখেছেন ও পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। প্রচারিত হবে এসএ টিভিতে রাত নয়টায়
একুশের কৃষ্ণচূড়ার দৃশ্যে রাইসুল ইসলাম আসাদ। পরিচালক গোলাম সোহরাব দোদুল। এটিএন বাংলায় প্রচারিত হবে রাত আটটা ৫০ মিনিটে
চিম্বুক ও তার বন্ধুরা। দেশ টিভিতে আজ বেলা তিনটায় ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে গান করবেন তারা। তাদের পরিবেশনায় থাকবে বিভিন্ন আদিবাসী ভাষার গান

মিনার নাটকের দৃশ্য। লিখেছেন ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ। দেশ টিভিতে প্রচারিত হবে আজ রাত পৌনে ১০টায়
আহত বর্ণমালা নাটকের দৃশ্যে ফারহানা মিলি। লিখেছেন আব্দুল হাই, পরিচালনা করেছেন পংকজ ঘোষ। একুশে টিভিতে প্রচারিত হবে রাত ১০টা ১০ মিনিটে
আমার একুশ নাটকে বিজরী ও ইন্তেখাব দিনার। লিখেছেন অনামিকা মণ্ডল, পরিচালনা করেছেন তুহিন হোসেন। মাছরাঙা টিভিতে সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে
শহরে আলোর দিন নাটকে নওশীন। লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এনটিভিতে প্রচারিত হবে রাত নয়টায়

মানুষের ছায়া অবলম্বনে নাটকের দৃশ্য। পরিচালনা করেছেন মাহমুদ দিদার। চ্যানেল নাইনে আজ প্রচারিত হবে রাত ১০টায়
অহংকার টেলিছবিতে কল্যাণ ও শহীদুজ্জামান সেলিম। পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। এসএ টিভিতে প্রচারিত হবে বেলা তিনটায়