আঁকা ফ্রান্সে, প্রদর্শনী ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী জলিলুর রাব্বি তামিমের আঁকা চিত্রকর্ম
শিল্পী জলিলুর রাব্বি তামিমের আঁকা চিত্রকর্ম
শিল্পী জলিলুর রাব্বি তামিমের আঁকা চিত্রকর্ম
শিল্পী জলিলুর রাব্বি তামিমের আঁকা চিত্রকর্ম
শিল্পী জলিলুর রাব্বি তামিমের আঁকা চিত্রকর্ম
শিল্পী জলিলুর রাব্বি তামিমের আঁকা চিত্রকর্ম

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি জুমে আজ শুরু হচ্ছে শিল্পী জলিলুর রাব্বি তামিমের একক চিত্র প্রদর্শনী ‘কালি ও রেখা’। এই প্রদর্শনী শিল্পীর আগের একক প্রদর্শনীগুলো থেকে সম্পূর্ণ আলাদা। একজন শিল্পী ও ফ্রান্সে অধ্যয়নরত চারুকলার ছাত্র হিসেবে তামিম ছবি আঁকার প্রাচীন পদ্ধতি নতুনভাবে ব্যবহারের মাধ্যমে সচিত্র মডেলদের চিত্রকর্মগুলো করেছেন। এই প্রদর্শনীর চিত্রকর্মগুলো ফ্রান্সের বিখ্যাত আঁত্লিয়ে’ আকাদেমি দো লা ঘন্দ শোমিয়েরে আঁকা।
আজ শনিবার বিকেল ৫টা ৩০মিনিটে এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কার্টুনিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য্য এবং শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।
শিল্পী জানান, এটি তামিমের চতুর্থ একক প্রদর্শনী। তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২০০৬ সালে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায়। এই প্রদর্শনীতে ৪০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। বিভিন্ন প্রকার কালি ও বাঁশের কলম ব্যবহার করা হয়েছে এই চিত্রকর্মগুলোতে।
প্রদর্শনীটি চলবে শনিবার, ১৩ আগষ্ট পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।