আঁকিয়ে জিম ক্যারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিতে জিম ক্যারি সারাক্ষণ দর্শকদের হাসিয়ে মারেন। ব্যক্তিজীবনেও হাস্যরসিক এ মানুষটির মধ্যে একটি শিল্পীসত্তা বাস করে। অবসরে আঁকতে ভালোবাসেন তিনি। সম্প্রতি ১৬ ফুট দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের একটি ছবির কাজ শেষ করেছেন। ছবির বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি। তবে জিম ক্যারির নতুন চলচ্চিত্র মিস্টার পপারস পেঙ্গুইনস-এ চিত্রকর্মটি দেখা যাবে। সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্কারে গুণী এই অভিনেতা বলেন, ‘নিউইয়র্কে আমার একটি স্টুডিও আছে। সকালে ঘুম থেকে উঠে একটা কফি খাই। তারপর তুলি নিয়ে স্টুডিওতে ঢুকে পড়ি। অবশ্য অবসর পেলেই আঁকাআঁকিটা করতে পারি।’ ওয়েবসাইট।