আঁকিয়ে সোনাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুটিংয়ে কতই না মজার ঘটনা ঘটে। এই যেমন দাবাং ছবির সেটে অভিনেত্রী সোনাক্ষী সিনহার অভিজ্ঞতার কথাই ধরা যাক। ছবির শুটিং করতে গিয়ে নিজের মধ্যে শিল্পীসত্তার উপস্থিতি টের পেলেন এই অভিনেত্রী। একটি ছবি আঁকার দৃশ্যে অভিনয় করতে হবে। যথারীতি রং, তুলি ও ক্যানভাস দেওয়া হলো সোনাক্ষীর সামনে। কিন্তু ক্যানভাসে তুলি চালাতে রীতিমতো হাত কাঁপছিল তাঁর। এগিয়ে এলেন সহ-অভিনেতা সালমান খান। দেখিয়ে দিলেন কাজটা কীভাবে করতে হবে। একসময় সত্যি সত্যি একটা নারীমূর্তি দাঁড়িয়ে গেল দেখে সোনাক্ষী তো অবাক। ‘ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করতে গিয়ে আঁকাবুকি করেছি। কিন্তু তুলি-ক্যানভাসে এ-ই প্রথম। তাই ভয় হচ্ছিল। কিন্তু সালমান ব্যাপারটা সহজ করে দিলেন।’ বললেন সোনাক্ষী সিনহা। ওয়েবসাইট।