আঁখির 'বোকা মন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঁখি আলমগীরের ‘বোকা মন’ গানটি এখনো কোনো অডিও অ্যালবাম কিংবা এফএম রেডিওতে দেওয়া হয়নি। এবার এই গান নিয়ে মিউজিক ভিডিও তৈরি করছেন কিরণ মেহেদী। বুধবার প্রায় সারা দিনই শুটিং হয়েছে ইন্টার অ্যাকটিভ স্টুডিওতে।
কিরণ বলেন, ‘আঁখি তো হট আর আইটেম ধাঁচের গানই বেশি করেন। আর শ্রোতারাও তাঁর কণ্ঠে এ ধরনের গান শুনেই অভ্যস্ত। কিন্তু আমরা মিউজিক ভিডিওর জন্য যে গানটি বেছে নিয়েছি, তা একেবারেই হালকা মেজাজের। ঠান্ডা একটা গান বলতে পারেন। আমিও দৃশ্যায়নের সময় এদিকটা মাথায় রেখেছি।’
কিরণ জানান, ঈদের আগেই এই মিউজিক ভিডিওটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে। থাকবে ইউটিউবেও।