আংটি খুললেন কেটি হোমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেটি হোমসের বাঁ হাতের অনামিকা খুঁটিয়ে দেখলে সম্ভবত একটা সূক্ষ্ম সাদা রেখা দেখা যাবে। ক্রুজের দেওয়া আংটি পরার কারণে রোদের আলো সেখানে পৌঁছায়নি ছয়টি বছর! সেই অভ্যস্ততায় ছেদ পড়ল গতকাল মঙ্গলবার। নিউইয়র্কের রাস্তায় গাড়ির ভেতরে কপাল থেকে চুল সরাতে গিয়েই তা প্রকাশিত হলো গণমাধ্যমগুলোতে। ২৮ জুন কাগজে-কলমে টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেছেন এই অভিনেত্রী। ৩ জুলাই জীবনের হাফ সেঞ্চুরি পূরণ করলেন ক্রুজ। সংগত কারণেই এবারের জন্মদিনটা উদ্যাপন করতে পারলেন না আনন্দোল্লাসের মধ্য দিয়ে। গবেষকেরা বলছেন, এই বিচ্ছেদ ক্রুজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে বেশি। মানুষের হূদয় কাঁদবে কেটি হোমসের জন্য। তবে ছয় বছরের সুরি ক্রুজের ভাগ্যে কী আছে, তা বোঝা যাচ্ছে না এখনো। এপি ও ব্যাং শোবিজ।