আংটি বদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমে শোনা গিয়েছিল, প্রেম করছেন বলিউড তারকা ইমরান খান। তারপর শোনা গেল, বাগদান হচ্ছে তাঁদের। আর হালের গরম খবর হলো, শিগগিরই আংটি বদল করছেন তাঁরা। ঘটনা ঘটতে যাচ্ছে এ সপ্তাহেই। যে মানুষটি ইমরানের জীবনসঙ্গী হতে যাচ্ছেন, তিনি অবন্তিকা মালিক। এক খামারবাড়িতে হবে এই আংটি বদলের অনুষ্ঠান। পুরো আয়োজনের পেছনে নাকি রয়েছেন ইমরানের মামা অপর বলিউড তারকা আমির খান। অনুষ্ঠানে আরও যাঁদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে, তাঁরা হচ্ছেন করণ জোহর, দীপিকা পাড়ুকোন, আব্বাস তিরেওয়ালা ও সোনম কাপুর। ওয়েবসাইট।