আইএসির দ্বিতীয় চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে অবস্থিত ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড কালচারের সুপরিসর গ্যালারিতে গত শনিবার শুরু হয়েছে দ্বিতীয় চিত্র প্রদর্শনী ‘সময়ের স্বর’ নামের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। বাংলাদেশের সমসাময়িক ধারাকে উপস্থাপনের লক্ষ্য নিয়ে ৬৯ জন শিল্পীর ১০২টি শিল্পকর্ম এই প্রদর্শনীতে উপস্থাপিত হয়েছে। এটি ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড কালচারের দ্বিতীয় যৌথ প্রদর্শনী। পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস প্রদর্শনীটির উদ্বোধন করেন।শিল্পী ও শিল্পপ্রেমীদের মাঝে সৃজনশীল কথোপকথনের সূচনা এবং পারস্পরিক যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে প্রদর্শনীতে লব্ধপ্রতিষ্ঠ ও উদীয়মান শিল্পীদের সমবেত করার প্রয়াস চালানো হয়েছে। প্রদর্শনী ২০ জুলাই পর্যন্ত চলবে।