আইকন রিয়ান্না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটি আরও কিছু দিন পর হবে। তবে এর আগেই একটা সুখবর পেলেন রিয়ান্না। এই অনুষ্ঠানে পপ তারকা রিয়ান্নার একটি পুরস্কার নিশ্চিত। তাঁকে দেওয়া হবে ‘আইকন অ্যাওয়ার্ড’। বিশ্বজুড়ে পপসংগীতের ওপর রিয়ান্নার প্রভাবের কারণেই দেওয়া হচ্ছে এই পুরস্কার। কদিন আগে আরেকটি সুখবর শুনেছেন রিয়ান্না। বিলবোর্ড হট ১০০-এর সেরা দশে ২৫তমবারের মতো জায়গা করে নিয়েছেন। নিজের নামটি শোভা পাচ্ছে এলভিস প্রেসলির মতো কিংবদন্তির পাশে।
২৪ নভেম্বর ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে গান গাইবেন রিয়ান্না। আইএএনএস।