আইটিআই আন্তর্জাতিক নাট্যোৎসবের আজ সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীতে আয়োজিত আইটিআই ইন্টারন্যাশনাল নাট্যোৎসবের আজ সমাপনী। গত ২৭ মে সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাট্যোৎসবের শুরু হয়। উৎসবের উদ্বোধনী দিন থেকে প্রতিদিন তিনটি করে নাটক মঞ্চস্থ করে দেশ-বিদেশের নাট্যদলগুলো।গতকাল ছিল ষষ্ঠ দিন। এ দিন জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নিশিমন বিসর্জন মঞ্চস্থ করে মহাকাল নাট্য সম্প্রদায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের আশ্রয়ে নির্মিত নাটকটির নবনাট্যায়ন করেছেন আনন জামান ও নির্দেশনা দিয়েছেন আশিক রহমান। নাট্যশালার প্রধান হলে ভারতের নাট্যদল সন্দর্ভ মঞ্চস্থ করে বোষ্টমী এবং ও স্টুডিও থিয়েটার হলে দ্যাশবাংলা থিয়েটার পরিবেশন করে তাদের নতুন প্রযোজনা কংকাল ও সাড়ে তিন হাত।আজ রোববার জাতীয় নাট্যশালায় সংযুক্ত আরব আমিরাতের সাংস্কৃতিক দল পরিবেশন করবে দ্য পিয়ানিস্ট। পরীক্ষণ থিয়েটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগ পরিবেশন করবে ভেলুয়া এবং স্টুডিও থিয়েটারে শব্দ নাট্যচর্চা কেন্দ্র পরিবেশন করবে রাইফেল।