আইটিআই কংগ্রেসে আন্তর্জাতিক প্রযোজনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ্টেম্বর মাসে চীনের শামেনে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বিশ্ব কংগ্রেস। এ উপলক্ষে বিভিন্ন দেশের তরুণ নাট্যকর্মীদের নিয়ে ‘হোম-হাউস’ শীর্ষক একটি প্রযোজনা মঞ্চস্থ করা হবে। অভিনয়, গান বা যন্ত্রসংগীতে পারদর্শী বাংলাদেশের একজন নাট্যকর্মী এ প্রযোজনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।আগ্রহীদের ১১ জুনের মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের সহকারী পরিচালক ও আইটিআইয়ের সদস্য আইরিন পারভীনের সঙ্গে যোগাযোগ করতে হবে। বিজ্ঞপ্তি।