আইটিআই কংগ্রেসে বাংলাদেশ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের সেগোভিয়ায় ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) ৩৫তম কংগ্রেস শেষ হচ্ছে আজ রোববার। ১৭ জুলাই শুরু হয়েছিল এই আয়োজন। আইটিআই বাংলাদেশ কেন্দ্র থেকে ১৫ সদস্যের একটি দল আয়োজনটির ওয়ার্কশপ, পারফরম্যান্স ও সাংগঠনিক নানা কার্যক্রমে অংশ নেয়। দলে ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, আব্দুস সেলিম, শিমূল ইউসুফ, ঝুনা চৌধুরী, আহমেদ ইকবাল হায়দার, হুমায়ুন কবির হিমু, বাবুল বিশ্বাস, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, এশা ইউসুফ, ইস্রাফিল শাহীন, শাহমান মৈশান ও সায়ীক সিদ্দিক।