আইটিআইয়ের কর্মশালায় ভারতের কানহাইলাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র আয়োজন করেছে প্রথম ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় চলছে এই উৎসব। উৎসবের শেষ দিন ৩১ মে নাট্যবিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হবে বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। কর্মশালা পরিচালনা করবেন ভারতের নাট্য নির্দেশক শ্রী কানহাইলাল। আগ্রহী নাট্যকর্মীদের কর্মশালায় অংশগ্রহণের জন্য ২৮ মে তারিখের মধ্যে আবেদন করতে হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ভবনের পঞ্চম তলায় আইটিআইয়ের অস্থায়ী কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তি।