আইটিআইয়ের বিশ্ব কংগ্রেস আর্মেনিয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) ৩৪তম বিশ্ব কংগ্রেস অনুষ্ঠিত হবে ২০১৪ সালেল নভেম্বরে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে। আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার প্যারিসে আইটিআইয়ের বোর্ডসভায় যোগদান শেষে ঢাকা ফিরে এ কথা জানিয়েছেন।
২২ ও ২৩ নভেম্বর আইটিআইয়ের নির্বাহী বোর্ডের সভায় অন্যান্য বিষয়ের মধ্যে কংগ্রেস অনুষ্ঠান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ২৪ নভেম্বর আইটিআইয়ের স্থায়ী কমিটির প্রতিনিধিদের সঙ্গে বোর্ড সদস্যদের যৌথ সভায় বিভিন্ন কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয়। দুটি সভায়ই সভাপতিত্ব করেন রামেন্দু মজুমদার। আইটিআইয়ের কমিউনিকেশন কমিটির সম্পাদক বাংলাদেশের বাবুল বিশ্বাস যৌথ সভায় তাঁর কমিটির প্রতিনিধিত্ব করেন।
আইটিআইয়ের ৩৩তম বিশ্ব কংগ্রেস ২০১১ সালে চীনের শামেনে অনুষ্ঠিত হয়।