আইটেম গান নিয়ে আশা ভোঁসলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আইটেম গান নিয়ে আসর জমাতে আসছেন আশা ভোঁসলে। ছবির নাম নীল কো পাকড়ানা। গানের কথাগুলো শুনুন—‘ইয়ে মেরা দিল পেয়ার কা দিওয়ানা!’ চেনা চেনা লাগছে? হ্যাঁ, অমিতাভ বচ্চন অভিনীত ডন ছবির এই পুরোনো গানটি ফের গাইবেন আশা। গানটিকে আরও চটকদার করার জন্য প্রয়োজনীয় এন্তেজাম করে ফেলেছেন নির্মাতা চান্দ্রা বারোত। তাঁরই পরিচালনায় আসছে কমেডি ছবি নীল কো পাকড়ানা। ১৯৭৮ সালে নির্মিত ডন-এর পরিচালক ছিলেন চান্দ্রা। ওয়েবসাইট।