আইটেম গানে দীপিকা
কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফের পর এবার আইটেম গানে নাচবেন দীপিকা পাড়ুকোন। রৌহান সিপ্পির ‘দম মারো দম’ ছবিতে এই আইটেম গানটি রয়েছে। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে, তবে ওই আইটেম গানের জন্য ছবিটি আটকে রয়েছে। প্রথমে এই আইটেম গানের জন্য ভাবা হয়েছিল ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়ার কথা। কিন্তু নাচের কোরিওগ্রাফারের প্রস্তাবে সেই ভাবনা বাতিল হয়। একপর্যায়ে এই আইটেম গানের জন্য বিপাসা বসুর কথাও ভাবা হলেও এখন দীপিকা ছাড়া উপায় নেই। দীপিকাও রাজি এই আইটেম গানে নাচতে।মালাইকা অরোরা খানের ‘মুন্নি বদনাম হুয়ি’, ‘ডার্লিং তেরে লিয়ে’ এবং ক্যাটরিনার ‘শিলা কা জওয়ানি হুয়ি’ আইটেম গানগুলোর পরপরই দীপিকা আইটেম গানে নাচার ইচ্ছা পোষণ করেন। ছবিতে গানের অংশটি তৈরি হচ্ছে গ্রাম্য পটভূমিকায়। অনেক বছর আগে দেবানন্দের ছবি ‘হরে রাম হরে কৃষ্ণা’ ছবিতে রাহুল দেব বর্মণের সুরে ওই ছবিতে নেচেছিলেন জিনাত আমান। এবার সেই সুরেই কিছুটা পরিবর্তন এনেছেন সুরকার প্রীতম। শুটিংয়ের আগে ওই আইটেম গানের জন্য মহড়ায়ও অংশ নিয়েছেন দীপিকা। মহড়া শেষে দীপিকা জানিয়েছেন, গানটি ক্যামেরা-বন্দী করতে প্রচুর পরিশ্রম করতে হবে। তিনি শুটিংয়ের সময় একজন ফিজিওথেরাপিস্ট রাখার জন্য ছবির সংশ্লিষ্টদের অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন।উল্লেখ্য, এর আগে শাহরুখ খানের সঙ্গে ডন ছবিতে কারিনা কাপুর হেলেনের পুরোনো একটি আইটেমে নাচতে গিয়ে হাঁপিয়ে উঠেছিলেন।