আইটেম গানে দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফের ‘শিলা কি জাওয়ানি’ এবং মালাইকা আরোরার ‘মুন্নি বদনাম হুয়ির’ আইটেম গানের সফলতার পর এবার অন্য পরিচালকেরাও তাঁদের ছবিগুলোতে আইটেম গানের প্রতি নজর দিচ্ছেন। এবার সে তালিকায় যোগ হচ্ছে রোহান সিপ্পির নাম। তাঁর নতুন ছবি ‘দাম মারে দাম’-এ সে রকমই একটি অইটেম গান রাখছেন তিনি। আর এটিতে পারফর্ম করবেন বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকান। জানা গেছে, গানটির কথা সবাইকে বেশ উদ্দীপ্ত করবে। এ গানটি ছবির অন্যতম আকর্ষণও হবে বলে জানা গেছে। গানটিতে মাদক এবং যৌনতার বিষয়টি অত্যধিক প্রাধান্য পেয়েছে। আর এ জন্য প্রথম দিকে গানটিতে পারফর্ম করতে দীপিকা ইতস্ততবোধ করেছিলেন। পরে অবশ্য পরিচালকের অনুরোধে তিনি রাজি হন। গানটির রিমিক্স তৈরি করেছেন প্রীতম।