আইটেম গানে র্যাম্পের রুমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুমা সবার কাছে পরিচিত র্যাম্প মডেল হিসেবে। র্যাম্পের কাজের ফাঁকে অভিনয় করেছেন দুটি টিভি নাটকেও। নাটক দুটিতে রুমার সহশিল্পী ছিলেন মোশাররফ করিম ও আফরান নিশো। র্যাম্প ও টিভি নাটকের পর রুমা এবার চলচ্চিত্রের আইটেম গানে অভিনয় করবেন। তাও আবার একসঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দুটি ছবির আইটেম গানের জন্য। ছবি দুটি হলো নাবিল আশরাফের রংধনু আর রায়েল-অনিকের গেইম।রুমা বলেন, ‘এখন কিন্তু ভিন্ন ধরনের ছবি নির্মিত হচ্ছে। ছবিগুলো প্রশংসিত হচ্ছে। অনেক দিন থেকে রংধনু ও গেইম ছবি দুটির আইটেম গানে অভিনয়ের ব্যাপারে আলোচনা হচ্ছিল। ছবি দুটির ভাবনা ভালো লেগেছে। তাই প্রস্তাবে রাজি হয়েছি।’রুমা জানান, এ মাসের শেষ দিকে শুটিংয়ে অংশ নেবেন তিনি।২০০২ সালে র্যাম্পে কাজ শুরু করেন রুমা।