আইটেম গানে শ্রিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকাল বলিউডে অনেক নায়িকাকেই ছবির আইটেম গানে দেখা যাচ্ছে। শ্রিয়া সরন আর বসে থাকবেন কেন? তিনিও এবার এ খাতায় নাম লেখালেন। সঞ্জয় দত্ত অভিনীত জিলা ঘাজিয়াবাদ ছবিতে আইটেম গানে দেখা যাবে তাঁকে। শ্রিয়া বলেন, ‘জিলা ঘাজিয়াবাদ ছবির একটি আইটেম গানে আমি অভিনয় করেছি। এটি দারুণ মজার গান।’ জানালেন, বারবার মনিটরে নিজের এই আইটেম গানের দৃশ্য দেখছেন তিনি। এর আগে দক্ষিণী ছবিতে অনেক আইটেম গানে দেখা গেছে তাঁকে। হিন্দি ছবিতে এবারই প্রথম। এ কারণে নিজের এই আইটেম গান দেখে রোমাঞ্চিত হচ্ছেন তিনি। শ্রিয়া সরন এরই মধ্যে তুঝে মেরি কসম, মিশন ইস্তাম্বুল ও গলি গলি চোর হ্যায় নামক হিন্দি ছবিতে অভিনয় করেছেন। আইএএনএস।