আইটেম গানে হ্যাজেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাজেল ক্রাউনি
হ্যাজেল ক্রাউনি

বলিউডের আইটেম গানে বিদেশি মডেলদের কোমর দোলানো এই প্রথম নয়। ব্র্রিটিশ মডেল-অভিনেত্রী হ্যাজেল ক্রাউনি তো এদিক দিয়ে বলিউডের নিয়মিত অতিথি হয়ে উঠেছেন। এর আগে এ রকম বেশ কটি গানে অংশ নেওয়া হ্যাজেল এবার সুভাষ ঘাইয়ের নতুন ছবি কাঞ্চির আইটেম গানেও অংশ নিলেন।
গানটির কোরিওগ্রাফ করেছেন গণেশ আচার্য। হ্যাজেলের পোশাক বানিয়ে দিচ্ছেন নীতা লুল্লা। হ্যাজেল বলেছেন, ‘এই গানের জন্য আমাকে নির্বাচন করায় নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। সুভাষ ঘাইয়ের সঙ্গে কাজ করতে পারা আমার জীবনের সেরা অভিজ্ঞতা।’ আইএএনএস।